মুসলিম বাংলা ফাউন্ডেশন ইসলামী মূল্যবোধের আলোকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ায়। যাকাত ও ফিতরা সংগ্রহ ও বিতরণ আমাদের অন্যতম কর্মসূচি — সম্পূর্ণ স্বচ্ছতার সাথে ও শরীয়াহ সম্মতভাবে।
গরিব, বিধবা, এতিম, নও মুসলিম, ত্বলাবা, ঋণগ্রস্ত, অসুস্থ ব্যক্তি এবং মাদ্রাসাগুলো আবেদন করতে পারবেন, যেখানে এতিম শিক্ষার্থী আছে। আবেদনের সাথে স্থানীয় ইমাম বা আলেমের যাচাইপত্র প্রয়োজন।
ইসলামের আলোয় সমাজ গড়ার এই মহান যাত্রায় আমাদের সাথে যুক্ত হন। আপনার একটি সিদ্ধান্ত হাজারো মানুষের জীবন বদলে দিতে পারে।
সর্বশেষ যাদের মাঝে যাকাত ও ফিতরা বিতরণ করা হয়েছে

#MBFZP-883তিনি পূর্বে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এবং অল্প কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দ্বীনের প্রতি তাঁর যথেষ্ট আগ্রহ ও অনুরাগ রয়েছে। তিনি একটি আত্মমর্যাদাশীল পরিবারের সন্তান। তাই কারও ওপর নির্ভরশীল না হয়ে নিজ উদ্যোগে কিছু করতে চান এবং এ উদ্দেশ্যে সাহায্যপ্রার্থী হয়েছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় রয়েছেন। পূর্বে তিনি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু তাঁর ব্যবসার সমস্ত মূলধন অন্যরা নিয়ে যাওয়ায় তিনি আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছেন। যেহেতু তাঁর পূর্ব থেকেই ব্যবসার অভিজ্ঞতা রয়েছে, তাই তিনি পুনরায় ব্যবসা শুরু করে স্বাবলম্বী হতে চান।
বিস্তারিত দেখুন
#MBFZP-882মাওলানা আব্দুর রশীদের কন্যা আফীফা দীর্ঘ তিন বছর হার্টে ছিদ্র, নিউমোনিয়া, খাদ্যনালির ক্ষত, নাকে ও গলায় টিউমারসহ নানা জটিল রোগে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ইন্তিকাল করেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি‘উন)। তাকে সুস্থ করার আশায় পরিবারটি প্রায় ৫০ লাখ টাকা ব্যয় করে নিজেদের সঞ্চয়, হজ্বের টাকা, ধার-দেনা ও শেষ সম্বল ভিটেমাটিও হারিয়েছে। সন্তান হারানোর শোকের পাশাপাশি পরিবারটি এখন বিশাল ঋণ ও চরম আর্থিক সংকটে রয়েছে। বর্তমানে তাদের এই আর্থিক সংকট ও ঋণের চাপ সামলাতে সহযোগিতা প্রয়োজন।
বিস্তারিত দেখুন
#MBFZP-881ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসার ব্যয়ভার বহন করতে পরিবারের আর্থিক সহযোগিতা প্রয়োজন।
বিস্তারিত দেখুন
#MBFZM-864আস সুফফা দাওয়াহ ও গবেষণা কেন্দ্র (উচ্চতর গবেষণা কেন্দ্র) বর্তমানে গবেষণামূলক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আর্থিক সংকটের সম্মুখীন। পর্যাপ্ত অর্থের অভাবে কেন্দ্রের গবেষণা কার্যক্রম, প্রশাসনিক ব্যয় ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বর্তমানে কেন্দ্রের ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ঋণ রয়েছে, যা পরিশোধ করা জরুরি।
বিস্তারিত দেখুন
#MBFZP-879স্বামীহারা এই অসহায় নারীর দেখাশোনা করার মতো কোনো সন্তান বা নিকটাত্মীয় নেই। দীর্ঘদিন ধরে পাড়া-প্রতিবেশীর সামান্য সাহায্য-সহযোগিতার উপর নির্ভর করেই কোনোভাবে তাঁর দিন অতিবাহিত হয়ে আসছিল। দুর্ভাগ্যবশত, সম্প্রতি বার্ধক্যজনিত দুর্বলতার মধ্যে পড়ে গিয়ে তাঁর একটি পা ভেঙে গেছে। ফলে বর্তমানে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী। প্রয়োজনীয় চিকিৎসা ও সুস্থতার জন্য জরুরি ভিত্তিতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থের প্রয়োজন। কিন্তু নিতান্তই অসহায় ও নিঃস্ব এই বৃদ্ধার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা কোনোভাবেই সম্ভব নয়।
বিস্তারিত দেখুন
#MBFZP-852দীর্ঘদিনের ডায়াবেটিসে কিডনি জটিলতা, থাইরয়েড, উচ্চ রক্তচাপ ও হরমোনজনিত সমস্যায় ভুগছেন। বর্তমানে পুরো শরীর ফুলে গেছে এবং প্রায় দেড় বছর ধরে সম্পূর্ণ শয্যাশায়ী ও কর্মক্ষমতাহীন। নিয়মিত ওষুধ ও হাসপাতালে চিকিৎসা প্রয়োজন হলেও অর্থাভাবে বাড়িতেই চিকিৎসা চলছে।
বিস্তারিত দেখুন
#MBFZP-868ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। নিয়মিত পরীক্ষা, রেডিওথেরাপি ও কেমোথেরাপির ব্যয় বহন করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। তাই তাঁর চিকিৎসা চালিয়ে নিতে আর্থিক সহযোগিতা প্রয়োজন।
বিস্তারিত দেখুন
#MBFZP-869অসুস্থ (ব্রেন স্ট্রোক)
বিস্তারিত দেখুন
#MBFZP-840দাওরায়ে হাদীসের একজন ছাত্র। তিনি আর্থিকভাবে অত্যন্ত অসচ্ছল। তাঁর পড়ালেখার যাবতীয় ব্যয় একজন শুভানুধ্যায়ী বহন করে আসছেন। কিন্তু বর্তমানে ওই ব্যক্তির আর্থিক সমস্যার কারণে তাঁর পড়ালেখায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তাই সহযোগিতা প্রয়োজন।
বিস্তারিত দেখুন