
আবেদন নং: #MBFZP-883তিনি পূর্বে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এবং অল্প কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দ্বীনের প্রতি তাঁর যথেষ্ট আগ্রহ ও অনুরাগ রয়েছে। তিনি একটি আত্মমর্যাদাশীল পরিবারের সন্তান। তাই কারও ওপর নির্ভরশীল না হয়ে নিজ উদ্যোগে কিছু করতে চান এবং এ উদ্দেশ্যে সাহায্যপ্রার্থী হয়েছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় রয়েছেন। পূর্বে তিনি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু তাঁর ব্যবসার সমস্ত মূলধন অন্যরা নিয়ে যাওয়ায় তিনি আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছেন। যেহেতু তাঁর পূর্ব থেকেই ব্যবসার অভিজ্ঞতা রয়েছে, তাই তিনি পুনরায় ব্যবসা শুরু করে স্বাবলম্বী হতে চান।
গরিব, বিধবা, এতিম, নও মুসলিম, ত্বলাবা, ঋণগ্রস্ত, অসুস্থ ব্যক্তি এবং মাদ্রাসাগুলো আবেদন করতে পারবেন, যেখানে এতিম শিক্ষার্থী আছে। আবেদনের সাথে স্থানীয় ইমাম বা আলেমের যাচাইপত্র প্রয়োজন।