
আবেদন নং: #MBFZP-882মাওলানা আব্দুর রশীদের কন্যা আফীফা দীর্ঘ তিন বছর হার্টে ছিদ্র, নিউমোনিয়া, খাদ্যনালির ক্ষত, নাকে ও গলায় টিউমারসহ নানা জটিল রোগে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ইন্তিকাল করেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি‘উন)। তাকে সুস্থ করার আশায় পরিবারটি প্রায় ৫০ লাখ টাকা ব্যয় করে নিজেদের সঞ্চয়, হজ্বের টাকা, ধার-দেনা ও শেষ সম্বল ভিটেমাটিও হারিয়েছে। সন্তান হারানোর শোকের পাশাপাশি পরিবারটি এখন বিশাল ঋণ ও চরম আর্থিক সংকটে রয়েছে। বর্তমানে তাদের এই আর্থিক সংকট ও ঋণের চাপ সামলাতে সহযোগিতা প্রয়োজন।
গরিব, বিধবা, এতিম, নও মুসলিম, ত্বলাবা, ঋণগ্রস্ত, অসুস্থ ব্যক্তি এবং মাদ্রাসাগুলো আবেদন করতে পারবেন, যেখানে এতিম শিক্ষার্থী আছে। আবেদনের সাথে স্থানীয় ইমাম বা আলেমের যাচাইপত্র প্রয়োজন।