
আবেদন নং: #MBFZP-879স্বামীহারা এই অসহায় নারীর দেখাশোনা করার মতো কোনো সন্তান বা নিকটাত্মীয় নেই। দীর্ঘদিন ধরে পাড়া-প্রতিবেশীর সামান্য সাহায্য-সহযোগিতার উপর নির্ভর করেই কোনোভাবে তাঁর দিন অতিবাহিত হয়ে আসছিল। দুর্ভাগ্যবশত, সম্প্রতি বার্ধক্যজনিত দুর্বলতার মধ্যে পড়ে গিয়ে তাঁর একটি পা ভেঙে গেছে। ফলে বর্তমানে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী। প্রয়োজনীয় চিকিৎসা ও সুস্থতার জন্য জরুরি ভিত্তিতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থের প্রয়োজন। কিন্তু নিতান্তই অসহায় ও নিঃস্ব এই বৃদ্ধার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা কোনোভাবেই সম্ভব নয়।
গরিব, বিধবা, এতিম, নও মুসলিম, ত্বলাবা, ঋণগ্রস্ত, অসুস্থ ব্যক্তি এবং মাদ্রাসাগুলো আবেদন করতে পারবেন, যেখানে এতিম শিক্ষার্থী আছে। আবেদনের সাথে স্থানীয় ইমাম বা আলেমের যাচাইপত্র প্রয়োজন।